1/06/11
আজ দুপুর টা কেমন যেন মেঘলা....আকাশে বেশ মেঘ করে আছে...........বোধহয় বৃষ্টি হবে........ভাসিয়ে নিয়ে যাবে সব জঞ্জাল তার স্রোতের ধারায়..........আজ আমার মনেও বেশ মেঘ করে আছে.........বেশ কালো মেঘ......আকাশ যে মেঘে খুশি হয়ে ওঠে সেই মেঘ আমার কাছে অভিশাপ.........যেদিন আমার মনটা মেঘে ঢেকে যায় সেদিন যেন অন্য দিনের চেয়ে আরো বেশি করে মনে পড়ে তোমাকে........বারে বারে মনকে বোঝাই যে "তুমি নেই"......কিন্তু সে যে কিছুতেই মানতে চায়না.......আজ একবছর হলো তুমি নেই.....তুমি নেই আমার জীবনে,তুমি নেই আমার স্বপ্নে,আমার খেয়ালে,আমার সকালে,আমার বিকেলে আর আমার রাতের আকাশে.........তুমি নেই........দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল...........এই একবছরে বদলেছে অনেক কিছু....বদলে গেছে সবাই,বদলে গেছ তুমি,বদলে গেছে তোমার প্রেমের মানুষ........শুধু আমি বদলাইনি.........অতীত ছাড়িয়ে তোমরা আজ অনেক দূরে এগিয়ে গেছো........এগিয়ে গেছো নিজের উদ্দ্যেশ্যের দিকে ...........সবার ভিড়ে আজ আমি ভীষণ একা.......মাঝে মাঝে চিত্কার করে বলতে ইচ্ছে করে........."ভগবান তুমি কি সত্যি আছ?নাকি তুমিও সবার মতো মিথ্যের আড়ালে লুকিয়ে খেলা দেখছো?" লোকে বলে আমি নাকি পাগল..........আমার নাকি কোনো কান্ড-জ্ঞান নেই.........কিন্তু তুমি তো জানো আমি কার জন্য পাগল আর কতটা পাগল ..........আমি তোমার প্রেমে পাগল,পাগল তোমায় নিজের করে পাওয়ার জন্য,পাগল এই পৃথিবীর মিথ্যে খেলার নোংরা পরিণামের জন্য........সত্যি আমি পাগল...........সারাটা দিন আমার একলা বসেই কেটে যায়...........বসে থাকি আর ভাবি সত্যি কি তুমি ছিলে?তখন আমার মন বলে ওঠে "তুমি নেই".........তুমি হারিয়ে গেছো শরীর প্রেমের চক্রব্যুহে ..হারিয়ে গেছো মদ আর মেয়ের বিষাক্ত মায়াজালে.........যেখানে যাওয়ার জন্য তো রাস্তা আছে , কিন্তু বেরিয়ে আসার জন্য কোনো উপায় নেই...সব দ্বার রুদ্ধ.........বাবা বলেন আমি নাকি মরীচিকার পিছনে ছুটছি .........যাতে কোনো কিছু পাওয়া যায় না.....সব হারাতে হয়...আর সব হারানোর শেষে নিজের জীবন টার আর কোনো দাম থাকে না..........আজ আমার জন্য ছেলে দেখেছে মামা.......খুব বড় বাড়ির ছেলে......ভালো টাকা মাইনে পায়..........কিন্তু আমি না বলে দিয়েছি ...কেন জানো ? কারণ ওর মধ্যেই হয়ত খুঁজে পাব তোমাকে , আবার হয়ত কেউ আমাকে প্রেমের আগুনে পুড়িয়ে দিয়ে চলে যাবে বহুদূর..........চলে যাবে নতুন প্রেমের খোঁজে ,থেকে যাব আমি একা.......তার অপেক্ষায় .........তোমারি মতো সেও হয়ত আর কোনদিন ফিরেও তাকাবে না আমার দিকে.........আবার হয়ত আমার দীর্ঘস্শ্বাসের সাথে বেরিয়ে আসবে " তুমি নেই ".............নাহ...এবার আসি........পড়তে বসতে হবে........পরে মনে করব তোমাকে.........ততখ্ক্ষণ "তুমি নেই "........আজ চলি............বাইরে কেমন যেন ঝড় উঠেছে .........এই ঝড় যে আমাকে কোথায় নিয়ে যাবে জানিনা.............যেখানেই থাকো , ভালো থেকো.............আমি ভালো আছি ...............
ইতি -
তোমার নীরা .........
