আজ অনেক দিন পরে আবার মনে পড়লো তোমাকে....মনে পড়লো সেই পুরনো দিনগুলো ....যে দিনগুলো মনে করিয়ে দেয় তোমাকে....মনে করিয়ে দেয় পিছনে ফেলে আসা আবছা সব স্মৃতিদের,যারা আজ অতীতের বুকে ফসিল.....কেন জানিনা এই দুঃখ গুলো আমাকে এত ভালোবাসে,কাছে থাকতে চায় সব সময় ....তোমার দেওয়া দুঃখ আমার সারা মন জুড়ে.....তবুও রোজ আমি স্বপ্ন দেখি,কবিতার খাতা রোজ ভরে,রোজ চাযের কাপে চুমুক দিই,ভালো থাকি রোজ,রোজ স্বপ্ন দেখি নতুন করে বেঁচে থাকার.......আর একটা কাজ রোজ করি জানো ? কি বলতো,তোমাকে ভুলে যেতে.........জানি এটা হয়ত অসম্ভব.....তবুও আমি চেষ্টা করি রোজ ...আমি ফাঁকা রাস্তায় একা চলি নিজের কথা ভেবে...ভাবি আমার দ্বারা কৃত ভুলের......আর চেষ্টা করি প্রায়শ্চিত্ত করার ..... আমার কাছে তুমি আজ জীবিত শবদেহ,জানো আজ একজন অনেক উত্সাহিত করেছে আমাকে বেঁচে থাকার জন্য.......শিখিয়েছে নতুন করে বাঁচতে .......সে আজ আমার হাত ধরতে চায় ,পড়তে চায় আমার মন কে....খুশি রাখে অনেক বেশি,করতে চায় নিজের .....আর প্রতিজ্ঞা করে সারাজীবন একসাথে থাকার ........জানো ওকে বলেছি তোমার কথা,বলেছি আমাদের সম্পর্কের পরিসমাপ্তি .....বলেছি সব..... ও কি বলে জানো ????? বলে ও আমাকে এত ভালোবাসবে যে আমি আর কোনো দিনও তোমার জন্য কষ্ট পাবোনা.......ওর ভালোবাসায় নাকি হারিয়ে যাবো আমি....জানো ও আমাকে কোনো স্বপ্ন দেখায়না.......দেয়না কোনো মিথ্যে প্রতিশ্রুতি.....চায় না আমার শরীরের স্বাদ,,চায় শুধু ভালবাসা,যা তোমার সাথে কোথায় যেন হারিয়ে গেছে.......ও চায় না আমাকে অন্ধকার ঘরের কোনো একটা কোণে......কারণ ও বলে রাতের বেলা আলো বন্ধ করলে নাকি পাশের বাড়ির শ্যামলী বৌদিকেও মাধুরী দীক্ষিত লাগে ......আজ আর তোমার কথা তুলে নিজেকে কষ্ট দিতে চাইনা,তবুও কোথায় যেন তুমি রয়ে গেছো........রয়ে গেছো আমার মনের কোনো এক অজানা দেশে...........যাইহোক ভালো থেকো....সুখে থেকো......যাকে নতুন করে আপন করেছো তার মান রেখো .....আমার মতো তাকে আবার বেশ্যা বলে বিকিয়ে দিও না বাজারী দরে.......আজ আমি একা,আমার নিজের মনের মালিক,আমি স্বাধীন,আমি অদম্য ,আমি অগ্রগামী,আমার একা মনের একা পথ চলা সেদিন থেকেই শুরু যেদিন তোমার মনে আমি বেশ্যার রূপ নিয়েছিলাম......এই বেশ্যা কে ভুলে থাকতে পারবে তো ?জীবনের পথ টা অনেক কঠিন.........ভুলে যেও না........ভুলে যেও না আমার ভালবাসা..........কারণ যত বেশী ভুলতে চাইবে তত বেশী মনে পড়বে আমাকে .........কালসাপের মতো গ্রাস করবে তোমাকে আমার হারিয়ে যাওয়া স্মৃতিরা.......তবুও ভালো থেকো.........সুখে থেকো.........শবদেহ টাকে নিয়ে র কতদিন মেয়েদের মন ভাঙ্গবে ? এবার তোমার ফেরার পালা...আর সেই পরিসমাপ্তিতেই শুরু আমার যাত্রা.........মৃতদেহ দাহ করে শুরু হবে আমার পথ চলা,,,,,,,,,,,আমার একা পথ চলা...............ভালো থেকো..........
ইতি -
তোমার নীরা........
ইতি -
তোমার নীরা........