"ভালো থেকো"
পর্ব - ১
মনে আছে সেই পুরনো দিন গুলো?? সেই দুর্গাপুর এর দুপুর বেলা? সারাদিন রোদে রোদে ঘুরে বিকেল চারটে তে লাঞ্চ। তোমার মুম্বাই থেকে দুর্গাপুর আসা ৫ ঘন্টার জন্য। ওই ৫ ঘণ্টা যে কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। আইআইটি র ছাত্র আর মুখে নকশাল দের জন্য সমবেদনা,কি অদ্ভুত ছিলে তুমি। বিএসসি, বিটেক,এম এস সি আর তারপর এম টেক,কিছুই বাদ দাওনি তুমি। খুব অবাক হতাম তোমাকে দেখে, ছিপছাপ সাধারণ চেহারা,সিনেমা তে যেমন দেখায় IITan দের,ঠিক তার উল্টো। একদিকে সায়েন্সের নতুন আবিষ্কারের গল্প শোনাতে আর একদিকে তোমার মনে প্রাণে আগুন জ্বালাতো নচিকেতার বিপ্লবী "অনির্বাণ"। তোমাকে নিয়ে গর্বও কম ছিলনা আমার।হোস্টেল এর সব মেয়েরা তাদের প্রেমিকের সৌন্দর্য প্রমাণ করতো, আর আমি তোমার ডিগ্রী গুলো নিয়ে অহংকার করতাম। উনিশ বছরের আমি আর চব্বিশের তুমি,আমার চোখে কর্পোরেট আর তোমার চোখে জীবন,সেই জীবন,যেখানে তুমি চাকরি করবে আর আমি গ্রামের স্কুলের দিদিমণি। উনিশ বছরের চোখে তখন রঙিন সব স্বপ্ন। যে স্বপ্নে বাস্তবেরা অবাঞ্ছিত। বিকেল ৫ টায় আজাদ হিন্দ ফৌজ এক্সপ্রেস,চলে যাবে তুমি। আবার ছ' মাস বাদে দেখা হবে। কাল থেকে শুরু হবে ফোনের পাশে থেকে আবার পরের বারের দেখার জন্য দুজনের অপেক্ষা। বাকি কথা কাল হবে,ফিরে দেখবো দিনগুলো,যেদিন গেছে তারা সত্যিই কি চলে গেছে??ততক্ষণ বিপ্লব কে "অনির্বাণ" এ বাচিয়ে রেখো।
(To be continued)