এই যে দাদা, একটু শুনছেন ?একটু দেখুন না -
ছেলেটা কাল রাত থেকে পড়ে আছে এই নর্দমার ধারে,
ও আপনার সময় নেই ?
এই যে দিদি, একটু এদিকে-হ্যা হ্যা,নর্দমার ধারেই;
একটু দেখুন তো,ছেলেটা বেঁচে আছে কিনা ?
ও,নর্দমার নোংরা গন্ধ.......আহা রে ,
আচ্ছা দিদি......নর্দমার ধারে আর আসতে হবে না,
দেখি যদি সত্কার করা যায়,
ও বাবু একটা ছেলে বড রাস্তার ড্রেনের ধারে মরে পড়ে আছে
কাল রাত থেকে,বলি আপনাদের কর্পোরেশনের কাউকে একটু পাঠিয়ে দিলে
বড্ড ভালো হত. আমিও একটু ধরে দিতাম.
পথ চলতি লোকেরা বলছে,ও নাকি ছোটলোকের বাচ্চা,
না না,মুখটা চেনা যাচ্ছে না,থেতলে গেছে.
কাল রাতে বড় বাবুর বিলিতি গাড়ি ওকে
খড়-কুটো ভেবে ধাক্কা মেরেছে, আর তখন থেকেই
পড়ে আছে ওর নিথর দেহটা.
সারা গায়ে মাছি ভনভন করছে,দেহটা শক্ত হয়ে গেছে.
ধীরে ধীরে ভীড় জমছে;পাশের বাড়ির রুনু বৌদি
বেরিয়ে এসে বলল-"ওগো শুনছ?একই কান্ড ! ঘরের সামনে অপঘাতে মৃত্যু !
বলি হরি পুরুত কে ডেকে নিয়ে এসো,পুজোর আয়োজন করো"
বৃদ্ধ দাদুর হাত ধরে নাতনি বলে উঠলো
" দাদু দাদু,ও কি খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে?"
বলাই দা চায়ের কাপ হাতে বলে উঠলেন-
"যত্ত সব ছোটলোকের জাত,জন্মের ঠিক নেই.চুলোয় যাক শালা"
নগেন বাবু সিগারেট টা ধরিয়ে বলে উঠলেন-
"কুড়ি টা টাকা দিচ্ছি,পুতে দিয়ে আয় নদীর ধারে,
অজাত -কুজাত,পোড়ানোর ঝামেলা পুয়াতে হবে না"
দূর্গা পিসি বলে উঠলেন-"অ..এই ছ্যালে টা ,
এই হাঘরে টা তো কাল আমার গাছের পেয়ারা চুরি করে পালাচ্ছিল.
আচ্ছা করে দিয়েছি ঘা-কতক পিঠে বসিয়ে.....
হঠাৎ করে কোথা থেকে পাগলিটা এসে চিৎকার করে
কাঁদতে শুরু করলো..."ভুতু উঠে পড় বাবা।..খিদে পেয়েছে না??
আর ঘুমোতে হবে না। ....ভুতু .....ও ভুতু ...."
ভুতুর শক্ত দেহটা পরে রইলো রাস্তার ধারে। ...
পাগলির কান্না ক্রমশ মিলিয়ে যাচ্ছে।....
গলির মোড়ে ওই শব্দ শোনা যায় ....
"জবাব চাই ,জবাব দাও। .."
হঠাৎ করে কোথা থেকে পাগলিটা এসে চিৎকার করে
কাঁদতে শুরু করলো..."ভুতু উঠে পড় বাবা।..খিদে পেয়েছে না??
আর ঘুমোতে হবে না। ....ভুতু .....ও ভুতু ...."
ভুতুর শক্ত দেহটা পরে রইলো রাস্তার ধারে। ...
পাগলির কান্না ক্রমশ মিলিয়ে যাচ্ছে।....
গলির মোড়ে ওই শব্দ শোনা যায় ....
"জবাব চাই ,জবাব দাও। .."